
ক্যালকুলেটর আসার পর যেমন যোগ-বিয়োগ-গুণ-ভাগ শেখার দরকার ফুরিয়ে যায়নি, ২০২৬ সালে এসেও প্রোগ্রামিং শেখার দরকার ফুরিয়ে যায়নি। বাস্তবতা হলো, আজকাল আর কেউ লাইনের পর লাইন কোড হাতে লেখে না — AI-ই বেশিরভাগ কোড লিখে দেয়। কিন্তু এই বাস্তবতাতেই প্রোগ্রামিং-এর বেসিক ধারণা আগের চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে, কারণ AI যা লিখে দিচ্ছে তা বোঝা, যাচাই করা এবং ঠিক নির্দেশনা দেওয়ার দক্ষতা তো আপনাকেই রাখতে হবে — ঠিক যেমন ক্যালকুলেটর থাকা সত্ত্বেও বেসিক অঙ্কটা নিজে বোঝা জরুরি।
AI এখন কোড লিখে দিতে পারে, তাই শুরু করা আগের চেয়ে সহজ, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো — AI-কে ঠিক কোন প্রশ্নটা করতে হবে এবং ওর দেওয়া উত্তরটা আদৌ ঠিক কিনা, সেটা বোঝা। প্রোগ্রামিং-এর বেসিক জ্ঞান ছাড়া এই দুটোর একটাও সম্ভব না।
এই ১০ ক্লাসের ইন্টেন্সিভ বুটক্যাম্পে, কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড ছাড়াই যেকোনো বিভাগের শিক্ষার্থী জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং-এর জগতে পা রাখতে পারবেন। জাভাস্ক্রিপ্ট দিয়েই কেন শুরু করা — কারণ এটা শেখার সবচেয়ে সহজ ভাষা: ব্রাউজারে সরাসরি রেজাল্ট দেখা যায় বলে, আপনি যা কোড লিখছেন তার আউটপুট তাৎক্ষণিকভাবে চোখের সামনে দেখতে পারবেন, ফলে কী করছেন এবং কেন করছেন তা বুঝতে অনেক সহজ হয়ে যায়। এই ভিত্তি তৈরি হয়ে গেলে, পরে AI/LLM দিয়ে ভাইব কোডিং করাও অনেক সহজ ও কার্যকর হয়ে উঠবে — কারণ তখন আপনি জানবেন কী জিজ্ঞেস করতে হয় এবং AI-এর দেওয়া কোড ঠিক আছে কিনা যাচাই করতে পারবেন।
বাস্তব প্রজেক্ট বানিয়ে শেখাই এই বেসিক দ্রুত ও শক্তভাবে রপ্ত করার সবচেয়ে কার্যকর উপায়, তাই HTML, CSS ও Tailwind CSS-এর প্রি-রেকর্ডেড ক্লাস দিয়ে শুরু করে, এরপর লাইভ ক্লাসে ধাপে ধাপে ৮টি রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করা — Counter App থেকে শুরু করে একটি সম্পূর্ণ E-commerce অ্যাপ ও Nested File Tree পর্যন্ত। এই প্রজেক্টগুলোর মাধ্যমে variable, condition ও loop নিয়ে কাজ করা, function লেখা, array methodগুলো ব্যবহার করা, object ও reference handle করা, recursion প্র্যাকটিস করা, আর সামান্য OOP (class) প্রয়োগ করা।
Duration
5 weeks
Level
beginner
Type
Live Course
Next Batch
November 14, 2026

Senior Software Engineer
লাইভ ক্লাস শুরুর আগে নিজের সময়ে দেখে ওয়েব পেজের গঠন ও স্টাইলিং শিখে নিন।
ভ্যারিয়েবল, ফাংশন ও DOM দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু, এরপর কন্ডিশনাল দিয়ে লজিক তৈরি করা।
লুপ দিয়ে রিপিটেটিভ টাস্ক সমাধান, এরপর অ্যারে মেথড, অবজেক্ট ও রেফারেন্সের ধারণা ও প্রয়োগ শেখা।
অবজেক্টের লিস্ট নিয়ে কাজ করা ও DOM-এ ডাইনামিকভাবে রেন্ডার করা শেখা।
একটি সম্পূর্ণ E-commerce অ্যাপ তৈরি করে অবজেক্ট, রেফারেন্স ও বেসিক OOP প্রয়োগ করা শেখা।
রিকার্সিভ ফাংশন দিয়ে জটিল ডেটা হ্যান্ডেল করা, এরপর একটি প্রোগ্রাম ভেতরে কীভাবে চলে (execution context) তা বুঝে, async/await ও Node.js দিয়ে কোর্স শেষ করা।